কাউখালীতে দলিত পরিবারের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ
কাউখালীতে দলিত (ঋষি সম্প্রদায়) পল্লীর শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু এই ছাতা বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। পরে ঐ সকল শিক্ষার্থীদের মৌসুমী ফল আম দিয়ে আপ্যায়ন করা হয়।
যাদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে তারা হলেন, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মনিকা দাস, একাদশ প্রথম বর্ষের ছাত্র উজ্জ্বল দাস, সবুজ দাস, অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সাথী দাস, সরকারি এস. বি. বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী যুথী দাস, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দি¦তীয় শ্রেণির পূর্ণিমা দাস, পঞ্চম শ্রেণির ছাত্র অমল দাস ও অমিত দাস।
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, “কোন কিছু চাওয়া ও পাওয়ার জন্য এ উদ্যোগ নেয়নি। মানুষ হিসেবে গভির এক দায়বোধ থেকে কাজটি করা। আমি ক্ষুদ্র উদ্যেগ নিয়েছি, হয়তো কেউ একদিন বড় উদ্যোগ নেবে, এসব শিক্ষার্থীদের জন্য’’।
