প্রধান সূচি

মেঘনা নদীতে জাহাজ ডুবি

প্রাণে বাঁচলেন ইন্দুরকানীর জাহাজের মাষ্টার ও তার সহোদর

চাঁদপুরের মেঘনা নদীতে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় পাথর ভর্তি জাহাজডুবিতে জাহাজে থাকা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার জাহাজের মাষ্টার নজরুল ইসলাম ও তার সহোদর ছোট ভাই আলমগীর হোসেন জেলেদের সহায়তায় প্রাণে বেঁচে গেলেন।

বৃহস্পতিবার রাতে মোংলা বন্দর থেকে আসা নির্মান কাজের কালো পাথর বোঝাই মুন্সি এক্সপ্রেস নামের জাহাজটি ঘূর্নি¯্রােতে মেঘনা নদীর চাঁদপুর শহরের হরিসভা এলাকায় পৌছলে সামিয়া-২ নামের একটি তেলের ট্যাঙ্কার পিছন থেকে এসে জাহাজটিকে সজোরে ধাক্কা দিলে জাহাজটি ফেটে পানি ঢুকে নিমেষেই ডুবে যায়। জাহাজে থাকা মাষ্টার, চালক, সুকানীসহ ১০ ষ্টাফ প্রাণে বাঁচার জন্য সবকিছু রেখে নদীতে ঝাঁপ দেয় এবং তাদের চিৎকারে নদীতে থাকা জেলেরা ট্রলার নিয়ে এগিয়ে এসে তাদেরকে জীবিত উদ্ধার করে। এর মধ্যে জাহাজের মাষ্টার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী গ্রামের নজরুল ইসলাম হাওলাদার ও তার ছোট ভাই অন্য জাহাজের চালক আলমগীর হোসেন ওই জাহাজে ছিল। তাদের সাথে থাকা সকল কাগজপত্র ও টাকা পয়সা কিছুই ওঠাতে পারে নাই।

ডুবে যাওয়া জাহাজের মাষ্টার নজরুল ইসলাম জানান, মেঘনা নদীর চাঁদপুর শহর এলাকায় পাথরভর্তি জাহাজ পৗছলে হঠাৎ তেলের ট্যাঙ্কার জাহাজটিকে ধাক্কা দিলে জাহাজটি ফেটে অল্প সময়ের মধ্যেই ডুবে যায়। আমরা জীবন বাচাতে নদীতে লাফিয়ে পরি এবং জেলেদের সহায়তায় আল্লাহ আমাদের প্রাণে বাঁচিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial