প্রধান সূচি

ইন্দুরকানীতে হাঁস চুরির অযুহাতে এক যুবকের চোখ ফাটাল প্রতিপক্ষরা

ইন্দুরকানীতে হাঁস চুরির অযুহাতে এক যুবককে পিটিয়ে চোখ ফাটাল প্রতিপক্ষরা। বুধবার রাতে উপজেলার ঢেপসাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে একটি হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেনের ছেলে বাদশা কে একই গ্রামের গোলাম আলীর  দুই  ছেলে আবুল কালাম ও মোসলেম পিটিয়ে তার এক চোখ ফাটিয়ে রক্তাক্ত করে দেয়। পরে ইন্দুরকানী থানা পুলিশ  আহত বাদশা কে  উদ্বার করে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়। তার চোখে বড় ধরনের আঘাত পেয়েছে বলে আহত বাদশা জানান।

ইন্দুরকানী থানার এস আই আব্বাস আলী জানান, হাঁস চুরির ঘটনায় প্রতিপক্ষরা পিটিয়ে ওই যুবকের চোখ ফাটিয়ে দিয়েছে। এখনও থানায় কোন অভিযোগ দেয়নি। আহত যুবক চিকিৎসাধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial