প্রধান সূচি

সারাদেশে যৌন নিপিড়ন ও ধর্ষণের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে সারাদেশে অব্যাহত যৌন নিপিড়ন, শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সদরে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ গ্রহণ করেন।

কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই সংগঠনের সভাপতি মো. হৃদয় খানের সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত মাববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা সরকারী মহিলা কলেজের প্রভাষক মো. শাখাওয়াত হোসেন, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিরেন্দ্র নাথ মজুমদার, সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক  মো. শামিম হাসান, শেখ রাসেল ক্রীড়া চক্রের উপজেলা যুগ্ম সম্পাদক এস এম রোকনুজ্জমান, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের ছাত্র মো. নাইমুল হোসেন, স্কুল ছাত্রী চাঁদনী আক্তার, ফারহানা খানম প্রমুখ।

এসময় তারা “আমার বোনের নিরাপত্তা কোথায় ?’,‘বাস-ট্রেন’, শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপত্তা কোথায় ?’, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হোক” ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।

এসময় বক্তারা সারাদেশে ঘটে যাওয়া সকল যৌন নিপিড়ন ও ধর্ষণের সাথে যারা জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial