পিরোজপুরের ভান্ডারিয়ার নদমূলা বাজারে অগ্নিকান্ডে ৫ দোকান ভষ্মিভূত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা বাজারে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নদমূলা বাজারের হাফিজুর রহমানের স্যানিটারী দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ছিদ্দিক মাতুব্বরের মুদি দোকান, চান মিয়ার ডেকোরেটর, শফিকুল ইসলামের ফার্নিচারের দোকান, ফিরোজ হাওলাদারের কাঁচামালে আড়ৎ পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া মিজানুর রহমানের মুদি দোকানের আংশিক ক্ষতি হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভাতে সহায়তা করেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসে ষ্টেশন অফিসার মো. ফারুক হোসেন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পুরো বাজারটি রক্ষা পায়।
