প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে  বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রাশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) রামকৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারহানা সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহ্নেওয়াজ, সদর উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এস.পি. সিকদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial