প্রধান সূচি

ভান্ডারিয়ার যুবলীগের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

জেলার ভান্ডারিয়ায় রবিবার সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে নবগঠিত উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও ভান্ডারিয়া কলেজ শাখা ছাত্রলীগকে সংবর্ধনা দিয়েছে ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম।

ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক সৈয়দ মাইনুল ইসলাম মইন উপজেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা জানান। এ সময় সংগঠনটির উদ্যোগে উপজেলার নবগঠিত নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয়।

মো. মুদিরুল ইসলাম পিয়াসের সঞ্চালনায় সংবর্ধা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, মো. ইসমাইল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসমা সুলতানা যুথি, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ ইমরান, ছাত্রলীগের আহবায়ক রেজওয়ান সিকদার রিচান, যুগ্ম আহবায়ক আল আমিন সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial