প্রধান সূচি

বাগেরহাটে কিশোরী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাটের মোল্লারহাটে কিশোরীকে গণধর্ষন ও ছবি ধারণ করে প্রচার মামলায় ২ যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতে এ দন্ডাদেশ দেন। আদেশে দুই আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের নির্দেশ দেন। এছাড়া পন্যগ্রাফী আইন-২০১২ এর ৮ (৬) ধারায় আসামীদের ৭ বছরের কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মোল্লারহাট উপজেলার বড়গাওলা গ্রামের মোহসীন মোল্লার ছেলে আব্দুর রহিম মোল্লা (২৩) এবং একই গ্রামের মৃত আবুবক্কর শিকদারের ছেলে জাহিদুল শিকদার (২২)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ জুন বিকেল ৩ টার দিকে আসামীরা মোল্লারহাট উপজেলার বড়গাওলা গ্রামের এক কিশোরীকে (১৫) ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ধর্ষনের দৃশ্য ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তিন মাস পরে নির্যাতিত কিশোরী আশপাশের লোকজনের কাছে জানতে পারে তাকে ধর্ষনের দৃশ্য ইন্টানেটে দেখা যাচ্ছে। পরে ওই বছরের ৬ সেপ্টেম্বর নির্যাতিত কিশোরী বাদী হয়ে মোল্লারহাট থানায় আসামীদের বিরুদ্ধে একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ আসামীদের আটক করে জেল হাজতে পাঠায়। তদন্ত শেষে একই বছরের ২৭ নভেম্বর তৎকালীন মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো. খায়রুল আনাম দুই আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে মামলার ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায় দেন।
বাদী পক্ষে সরকারি কৌশলী মো. ছিদ্দিকুর রহমান এবং আসামী পক্ষে শহিদুল ইসলাম বিপ্লব মামলা পরিচালনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial