প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

জেলার স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) অসিম হালদারের বিরুদ্ধে ইউনিয়নের দুর্গাকাঠি রাস্তার সরকারি গাছ কেটে আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য অসীমের নেতৃত্বে গাছের বেপারী আক্কাচ মিয়াকে দিয়ে বন বিভাগের ৪টি আকাশমনি গাছ কেটে নেয়া হয়।

গত শনিবার কেটে নেয়া ওই গাছের আনুমানিক মুল্য প্রায় বিশ হাজার টাকা। তবে অসিম হালদারের দাবী তিনি ২টি মরে যাওয়া ছোট গাছ কেটে পোল মেরামতের কাজে ব্যবহার করেছেন।

গাছ কাটার সাথে শ্রমিক হিসেবে জড়িত থাকা আক্কাচ জানান, ইউপি সদস্য অসীম তাকে একটি গাছ বিক্রি করার জন্য দিয়েছেন। যার মুল্য তিন হাজার টাকা হতে পারে। ওই সড়কে গাছ রোপনে জড়িত সামাজিক বনায়নের স্থানীয় সদস্যরা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য অসীম পোল মেরামতের কথা বললেও তাতে সামান্য কিছু কাঠ লাগিয়ে বাকী গাছ তিনি আত্মসাত করেছেন।

এদিকে, সরকারী বন বিভাগের কাছ কেটে নেওয়ার খবর পেয়ে উপজেলা বন বিভাগের লোকজন ঘটনাস্থলে তদন্তে গিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial