বাগেরহাটে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত
বাগেরহাটে আন্তজার্তিক অলিম্পিক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে রবিবার সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ সরদার ফারুক আহমেদসহ ক্রীড়াপ্রেমীরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পতাকা নিয়ে র্যালীতে অংশগ্রহন করেন।
Please follow and like us:
« ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে পাবলিক সার্ভিস দিবস পালিত »
