বাগেরহাটে ১ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ১ লক্ষ ৬৫ হাজার ৮৭৮ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার সারাদিন জেলার ৯ উপজেলায় ১ হাজার ৯০০টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন স্বেচ্ছাসেবকরা।
বুধবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যলয়ের হলরুমে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান হয়।
কর্মশালায় সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামান জানান, জেলার ৯ উপজেলায় ১ হাজার ৯০০ অস্থায়ী টিকা দান কেন্দ্রে ৩ হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবক ১ লক্ষ ৬৫ হাজার ৮৭৮ শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়াবেন। ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৫৬০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৪৭ হাজার ৩১৫ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যাতে শতভাগ শিশু ভিাটমিন ‘এ’ ক্যাপসুল পায় এ জন্য স্বাস্থ্য বিভাগ গভীর পর্যবেক্ষন ও তত্বাবধায়ন করবে এ কর্মসূচিকে। এর আগে এ বছরের ১৯ ফেব্রুয়ারি বাগেরহাট জেলায় এক লক্ষ ৫৯ হাজার ৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল বলে জানান তিনি।
সিভিল সার্জন ডা. জি কে এম সামসুজ্জামানের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মহিউদ্দিন আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশারেফ হুসাইন, এডভোকেট মোজ্জাফ্ফর হোসেন, মো. দেলোয়ার হোসেন, আহসানুল করিম প্রমুখ।
