প্রধান সূচি

ইন্দুরকানীর স্কুল ছাত্র সালাউদ্দিনের হত্যার বিচারের দাবী

ইন্দুরকানীতে স্কুল ছাত্র সালাউদ্দিনের হত্যার বিচারের দাবী করেছেন পিরোজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নেতা মো. আলমগীর হোসেন। তিনি বলেন, দেশে আজ সুশাসন নেই। সুশাসনের অভাবে প্রত্যেক দিনই হত্যা ধর্ষণ ও অপহরন নিত্যদিনে সাথী হয়ে গেছে। দেশে যদি আইন থাকত তাহলে ৭ম শ্রেণি ছাত্র সালাউদ্দিনকে অপহরণ করে হত্যা করা হত না। অপহরণ পর আইন শৃংখলা বাহিনী আরো তৎপর হলে এ ধরনের অপমৃত্যু হত না।

তিনি শনিবার নিহত স্কুল ছাত্র সালাউদ্দিনের বাড়িতে গিয়ে তার কবর জিহারত করেন। তিনি হত্যাকারীদের বিচারের দাবি জানান এবং সালাউদ্দিনে শোকাহত পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় পিরোজপুর জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, জেলা  জাসাস সভাপতি মো. জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial