প্রধান সূচি

ভান্ডারিয়ায় জালের হাটে ভিড়

ভান্ডারিয়ায় জলের আগেই জালের ফুটপাতের জালের হাটে ভিড় পড়ে গেছে। ঋতু প্রক্রিয়ায় বৈশাখ, জৈষ্ঠ্য গ্রীষ্মকাল। আষার, শ্রাবন বর্ষা কাল। নদ-নদী বেষ্টিত দেশের গ্রামীণ জনপদে এই বর্ষা মৌসুমে মিঠা পানির মাছ শিকারের ধুম পড়ে যায়। এক দিকে যেমন ইলিশ মৌসুম থাকে অন্যদিকে কম আয়ের মানুষ নিজেদের বাড়ি সংলগ্ন বিভিন্ন জলাশয়ে বুচনা জাল, কইয়া জালসহ বিভিন্ন ধরনের জালের ফাঁদ পাতে মাছ শিকারের জন্য। আর সেজন্য সর্বনি¤œ ২৫০ টাকা থেকে জলাশয়ের অবস্থান অনুযায়ী ৪শ’ টাকা থেকে ৫শ’ টাকা, সর্বোচ্চ হাজার, ১৫শ’ টাকা পর্যন্ত বিভিন্ন আকারের জাল ক্রয় করে থাকেন।

শনিবার ভান্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুর পাড়ের ফুটপাতে অস্থায়ী জালের দোকানে জাল কেনার ভিড় দেখা গেছে। জাল, চাই বিক্রেতারা জানান, বর্ষা মৌসুম আসছে। আর এই সময়ে গ্রামঞ্চলের ডোবা, পুকুর, ছোট খাট খালে সৌল, কই, সিং, মাগুর, বাইলা, ট্যাংরা, চিংড়ি, পাবদা, পুটিসহ হরেক রকমের মিঠা পানির মাছ শিকারের জন্য গ্রামের মানুষ এসব জাল, চাই কিনে থাকে। তাদের পরিবারের নিত্যদিনের আমিষ খাবারের জন্য মাছের চাহিদা পুরণ করে বাজারে মাছ বিক্রি করে থাকে। আর এই জালের কদর বেশি থাকার কারণ হল ইলিশের মৌসুম হলেও তার দাম থাকে চড়া। যা কম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial