প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মাহাবুর মাতুব্বর (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার কুমিরমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহাবুব উপজেলার হলতা গ্রামের মৃত মৌলবী ফকের মাতুব্বরের ছেলে।

মঠবাড়িয়া থানার এস.আই শওকত হোসেন জানায়, অভিযুক্ত মাহাবুব উপজেলার হলতা এলাকার ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গত ৩ এপ্রিল ২০১৯ সকাল ১১ টার সময় কুমিরমাড়া বাজারে সুবাস ডাক্তারের ফার্মেসীতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত মাহাবুব ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে গিয়ে নিজেকে আত্মগোপন করে রাখে।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর দাদা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত মাহাবুবকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial