প্রধান সূচি

ইন্দুরকানীতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

জেলার ইন্দুরকানী উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ন সচিব ও তথ্য কমিশনার মো. আবুল হোসেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান।

বক্তব্য রাখেন, ইন্দুরকানী সরকারি কলেজে অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল শিকদার, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, গোলাম সরোয়ার বাবুল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial