Wednesday, June 12th, 2019
ফতুল্লার ধর্ষণ মামলার প্রধান আসামি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গার্মেন্টস কর্মী (১৮) গণধর্ষণ মামলার প্রধান আসামি সুমন মিয়া (২৫)কে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আসামী সুমনকে ভান্ডারিয়া ও ফতুল্লা থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ভান্ডারিয়া পৌর শহরের লক্ষিপুরা মহল্লায় অভিযান চালিয়ে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এক সন্তানের জনক গ্রেপ্তারকৃত সুমন পটুয়াখালী কলাপাড়ার ধূলাসার গ্রামের বাবুল মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষিপুরা মহলায় তার শ্বশুর হারুন বেপারীর বাড়িতে আত্মগোপনে ছিল। মামলা সূত্রে জানা গেছে, ওই গার্মেন্টস কর্মী নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের কদমতলী এলাকা থেকে গত ৭ জুন শুক্রবার তার বান্ধবী মৌসুমীবিস্তারিত পড়ুন
সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ … তথ্য কমিশনার সুরাইয়া বেগম
বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার ও সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম এনডিসি বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। রাষ্ট্রের সকল কিছু জনগণকে অবহিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথ্য অধিকার আইন-২০০৯ প্রনয়ন করেছেন। বুধবার বিকেলে তথ্য কমিশন এবং পিরোজপুর উপজেলা পরিষদের আয়োজনে পিরোজপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক এক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইনটি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য এ ধরনের সভার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, দেশের সু-শাসন নিশ্চিত করতে দেশবাসীকে তথ্য জানানোর ব্যবস্থা করা হচ্ছে। এ আইনটিবিস্তারিত পড়ুন
দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিলটনের মুক্তির দাবীতে মানববন্ধন ও পথসভা
খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও খুলনা সংবাদপত্র পরিষদের সদস্য মো. মিজানুর রহমান মিলটনকে হয়রানীমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তির দাবীতে কপিলমুনিতে পাইকগাছা সাংবাদিক জোট এর উদ্যোগে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টায় কপিলমুনির প্রধান সড়কের চৌরাস্তা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান। দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ষ্টাফ রিপোর্টার পলাশ কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম. হেদায়ত আলী টুকু, জোটের যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা
জেলার ইন্দুরকানী উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ন সচিব ও তথ্য কমিশনার মো. আবুল হোসেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান। বক্তব্য রাখেন, ইন্দুরকানী সরকারি কলেজে অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল শিকদার, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইসবিস্তারিত পড়ুন
বিরোধ জমি নিয়ে বিরোধে ধর্ষণ চেষ্টার মামলা
মঠবাড়িয়ায় ভূক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলনে অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে সাজানো মামলা দিয়ে প্রতিপক্ষ পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। ধর্ষণ চেষ্টা মামলায় হয়রাণির শিকার স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী দুলাল ফরাজির স্ত্রী মহিমা আক্তার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। বুধবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিমা আক্তার অভিযোগ করেন, তার স্বামী দুলাল ফরাজি স্থানীয় উপজেলার ৬৭নং পূর্ব সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন-কাম-নৈশ প্রহরী পদে চাকুরি করেন। স্থানীয় সেনের টিকিকাটা গ্রামের মৃত হাকিম মুন্সির ছেলে স্বপন মুন্সি ও তার ফুফাতো বোন স্থানীয় ৬৮নংবিস্তারিত পড়ুন
মোংলায় মুক্তিযোদ্ধার সন্তানের ভিটেমাটি দখলের পায়তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধার সন্তানকে নিজ ভিটেমাটি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারটি সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরলেও প্রভাবশালী প্রতিপক্ষ মহলের কারণে কোন সুফল পাচ্ছেন না। খোঁজ খবরে জানা গেছে, পৌরসভার ১নং ওয়ার্ডের কুমারখালী গ্রামের মৃত. ফুলমিয়া মীরের ছেলে মো. ইসমাইল মীর দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছেলে মনির শেখের জমি দখলের পায়তারা চালিয়ে আসছে। গত বছরের ১০ নভেম্বর ইসমাইল তার খামার বাড়িতে চুরি হয়েছে অভিযোগ তুলে প্রতিবেশী মনিরের বিরুদ্ধে থানায় একটিবিস্তারিত পড়ুন
