ভান্ডারিয়ায় গলায় ফাঁস লাগিয়ে ব্যাংক কর্মচারীর আত্মহত্যা
পিরোজপুরের ভান্ডারিয়া রূপালী ব্যাংক শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) মো. সেলিম খান (৫২) সোমবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম খান আর্থিক দৈন্যতার গ্লানি সইতে না পেরে সোমবার গভীর রাতে যে কোন সময়ে নিজ বাড়ির সংলগ্ন একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্বেচ্ছায় তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার ময়না তদন্ত ছাড়াই মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেলিম খানের সংসারে স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে এবং মা ও ভাই-বোন রয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ভাইয়ের হামলায় ভাই বোন আহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় পুলিশের নির্বাচনী মতবিনিমিয় সভা »
