Tuesday, June 11th, 2019
মঠবাড়িয়ায় পুলিশের নির্বাচনী মতবিনিমিয় সভা
পিরোজপুরের মঠবাড়িয়ায় সহিংসতায় স্থগিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষে পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিমিয় সভায় পিরোজপুর জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, রাজনীতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ায়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় গলায় ফাঁস লাগিয়ে ব্যাংক কর্মচারীর আত্মহত্যা
পিরোজপুরের ভান্ডারিয়া রূপালী ব্যাংক শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) মো. সেলিম খান (৫২) সোমবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম খান আর্থিক দৈন্যতার গ্লানি সইতে না পেরে সোমবার গভীর রাতে যে কোন সময়ে নিজ বাড়ির সংলগ্ন একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্বেচ্ছায় তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার ময়না তদন্ত ছাড়াই মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেলিম খানের সংসারে স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে এবং মা ওবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ভাইয়ের হামলায় ভাই বোন আহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাইয়ের হামলায় বড় বোন মমতাজ বেগম (৪৫) ও ছোট ভাই শফিকুল ফরাজী (২৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মমতাজ বেগমকে সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, উপজেলার খেতাছিড়া গ্রামের মৃত কাঞ্চন ফরাজীর ছেলে জাফর ফরাজীর সাথে আপন সহোদর কামাল ফরাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ হলে তিনি সালিস বৈঠকের মাধ্যমে ঘটনা ফয়সালার আশ্বাস দেন। এরই মধ্যে রবিবারবিস্তারিত পড়ুন
