অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যা
ইন্দুরকানীতে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইন্দুরকানীতে অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পাড়েরহাট ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সড়কে ২ ঘন্টাব্যাপী মানববন্ধনে ছাত্র, শিক্ষক, অভিভাববক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েকশত এলাকাবাসী অংশগ্রহন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, অধ্যক্ষ আশীষ চক্রবর্তী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সমাজসেবক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম, মো. মহসিন, কিসলু খলিফা, মনির কাজী, লিয়াকত শিকদার, যুবলীগ নেতা আব্দর রাজ্জাক, ছাত্রলীগ নেতা মো. শাহিন, নেওয়াজ খান, সিদ্ধার্থ শংকর, নিহত স্কুল ছাত্রের বাবা সালাউদ্দিনের বাবা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, স্কুল ছাত্র হত্যার সাথে যারা জড়িত তাদের সকলকে এখনও গ্রেফতার হয়নি। অবিলম্বে ঝড়িত অন্য আসামীদের গ্রেফতার করে অভিযুক্ত সকলের ফাঁসি কার্যকর করার জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ১ জুন রাতে উপজেলার পাড়েরহাট বাজার থেকে পাড়েরহাট বন্দরের বাসিন্দা ফল ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের ছেলে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সালাউদ্দিন (১৩)কে একই এলাকার সোহানের নেতৃত্বে ৭ কিশোর মিলে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে স্কুল ছাত্র সালাউদ্দিনের পিতার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ছেলেকে পাওয়ার জন্য তার পিতা ৫ লক্ষ টাকা নিয়ে পরদিন রবিবার রাতে উপজেলার টেংড়াখালী এলাকার আলীর খালের গোড়ায় গেলে সেখানে আগে থেকে ডিবি পুলিশের একটি দল ওৎ পেতে থাকে। এ সময় মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারীর এক সদস্য উপজেলার টেংড়খালী গ্রামের আ. রবের ছেলে মারুফ (৩০)কে আটক করে। তার দেয়া তথ্যমতে ডিবি পুলিশ ও ইন্দুরকানী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহরণকারীর মূল হোতা পিরোজপুর এলাকার সবুজ হাওলাদারের ছেলে সোহান হাওলাদার, হাফিজুর রহমান, বেল্লাল হোসেন, নাঈম হোসেনসহ ৯ জনকে আটক করে। পরে আটককৃতদের দেয়া তথ্যমতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জুন দুপুরে উমেদপুর এলাকার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও গলায় রঁশি বাঁধা অবস্থায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
