পিরোজপুরে ঈদের জামাত
পিরোজপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া বৈরী হলে প্রধান জামাত কেন্দ্রীয় জামে মসজিদে একই সময় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়।
পুরাতন ঈদগাহে ঈদের জামাত হবে একই সময় সকাল ৮ টায়, পাড়েরহাট রোডের বায়তুল মোকাররম মসজিদে হবে সকাল সাড়ে ৮ টায়। পুরাতন জামে মসজিদ, সরকারী সোহরাওয়ার্দী কলেজ মসজিদ, থানা মসজিদ, মাছিমপুর রোডের বায়তুল আমান, কাশেফুল উলুম মাদ্রাসা, খলিশাখালী মিয়া বাড়ী ঈদগাহ, পৌর গোরস্থান মসজিদ ইত্যাদি মসজিদে শহরের অন্যান্য ঈদের জামাত সুবিধামত সময় অনুষ্ঠিত হবে।
Please follow and like us:
« চাঁদ দেখা গেছে ॥ কাল বুধবারই ঈদ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঘরে ফেরা হলো না দুই বন্ধুর »
