Tuesday, June 4th, 2019
পিরোজপুরে ঈদের জামাত
পিরোজপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া বৈরী হলে প্রধান জামাত কেন্দ্রীয় জামে মসজিদে একই সময় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়। পুরাতন ঈদগাহে ঈদের জামাত হবে একই সময় সকাল ৮ টায়, পাড়েরহাট রোডের বায়তুল মোকাররম মসজিদে হবে সকাল সাড়ে ৮ টায়। পুরাতন জামে মসজিদ, সরকারী সোহরাওয়ার্দী কলেজ মসজিদ, থানা মসজিদ, মাছিমপুর রোডের বায়তুল আমান, কাশেফুল উলুম মাদ্রাসা, খলিশাখালী মিয়া বাড়ী ঈদগাহ, পৌর গোরস্থান মসজিদ ইত্যাদি মসজিদে শহরের অন্যান্য ঈদের জামাত সুবিধামতবিস্তারিত পড়ুন
রাত ১১ টায় ধর্ম প্রতিমন্ত্রীর ঘোষণা
চাঁদ দেখা গেছে ॥ কাল বুধবারই ঈদ
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ মঙ্গলবার রাত এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক পুনরায় ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। এর আগে, রাত পৌনে ৯ টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের কোথায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার ঈদ হচ্ছে না। আগামী বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
চাঁদ দেখা যায়নি ॥ ঈদ বৃহস্পতিবার
আজ মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে কাল বুধবার ঈদ হচ্ছে না। মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বায়তুল মোকাররমবিস্তারিত পড়ুন
নাজরিপুরে অসহায় ও দুঃস্থ পরবিাররে মাঝে ঈদ সামগ্রী বতিরণ
পিরােজপুররে নাজরিপুর উপজলোয় ঈদ উল ফতির উপলক্ষ্যে ২০০ অসহায় ও দুঃস্থ পরবিাররে মাঝে ঈদ সামগ্রী বতিরণ করা হয়েছে মঙ্গলবার সকালে উপজলোর মাটভিাঙ্গা ইউনয়িনরে তাঁরাবুনয়িা বাজারে ফ্রন্ডেস ডভেলেপমন্টে ফােরাম (এফ ডি এফ) এর উদ্যােগে এ ঈদ সামগ্রী বতিরণ করা হয়। সংগঠনরে সভাপতি রয়িাজ হায়দার সকৈত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলনে মাটভিাঙ্গা ইউনয়িন পরষিদরে চয়োরম্যান শ ম বলোয়তে হােসনে। এছাড়াও উপস্থতি ছিলনে সংগঠনরে সাধারণ সম্পাদক মাে. জােবায়রে ।
বাংলাদেশের পুলিশ বাহিনী এখন একটি পেশাদারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশের পুলিশ বাহিনী এখন একটি পেশাদারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশ এখন কার্যকর ভুমিকা রাখছে। মন্ত্রী আজ মঙ্গলবার পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক বক্তব্য রাখেন। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নেরবিস্তারিত পড়ুন
