চিতলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচ বছর বয়সী শিশু মিষ্টি হালদার পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় বাসিন্দা ও চরবানিয়ারী ইউপি সদস্য গোরাচাঁদ ঘোষ জানান, দুর্গাপুর গ্রামের সমীর হালদারের মেয়ে মিষ্টি। বাড়ির বয়স্করা যখন সংসারের কাজে ব্যস্ত ছিলেন সেই ফাঁকে মিষ্টি সাবান নিয়ে একা পুকুরে চলে যায়। বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে তাকে পুকুরের পানির মধ্যে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর পিতা সমীর মন্ডল জানান, মিষ্টি হালদার ব্রহ্মগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
Please follow and like us:
« অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে পাঁচ হোটেল মালিককে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় চিংড়ি পোনাসহ ১০ জেলে আটক ॥ নদীতে পোনা অবমুক্ত »
