ইন্দুরকানীতে এসএসসিতে কোন বিদ্যালয় শতভাগ পাশ করেনি
ইন্দুরকানীতে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় কোন বিদ্যালয় শতভাগ পাশ করে নি। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন। ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ইন্দুরকানী পরীক্ষা কেন্দ্রের ১২টি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠান শতভাগ পাশ করেনি। এ কেন্দ্রে মোট ৭২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৫৪ জন। পাশের হার ৭৬.৬২ শতাংশ। এ উপজেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে তিনটি প্রতিষ্ঠানের ৮ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- ইন্দুরকানী এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ২জন, পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয় ৫ জন, দক্ষিন ইন্দুরকানী বালিকা বিদ্যালয় ১ জন।
এছাড়া দাখিল পরীক্ষায় ইন্দুরকানী কেন্দ্রে ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান টগড়া বালিকা মাদ্রাসা শতভাগ পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে মাত্র ২টি প্রতিষ্ঠানের ২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হল- টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা ১জন ও কলারণ ইসলামীয়া দাখিল মাদ্রাসা ১ জন। এ উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ৭৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৭ জন পাশ করেছে। পাশের হার ৭৬.৭২ শতাংশ।
