প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় বাজেট ও জন প্রত্যাশা বিষয়ে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে জাতীয় বাজেট ও জন প্রত্যাশা বিষয়ে এক মতবিনিময় সভা সিআরসি মিলনায়তন, পিরোজপুরে অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটির আহবায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মো. মিজানুর রহমান। পিরোজপুর পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সদস্য সচিব জিয়াউল আহসান।

সভায় অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন লুৎফর রহমান, উপাধ্যাক্ষ আফতাব উদ্দিন কলেজ পিরোজপুর। রফিকুল ইসলাম পান্না, নির্বাহী পরিচালক, পিডিএফ, ধীমান গাইন এরিয়া ম্যানেজার টিআইবি, মো. লায়েক হাওলাদার যুব সদস্য, সাথী মন্ডল যুব সদস্য, কিশোর মন্ডল যুবসদস্য, মো. রাজ্জাক মল্লিক সকলের জন্য কল্যাণ, মো. একরামুল হক মুসলিম এইড, সুকুমার মিত্র, ব্রিটিশ কাউন্সিল পিরোজপুর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জেলা ভিত্তিক বাজেট প্রনয়ন, বাজেটে জন মানুষের অংশগ্রহন নিশ্চিত করা, পিরোজপুরে একটি পূর্নাঙ্গ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা, পিরোজপুকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলা, শিক্ষা এবং স্বাস্থসেবা খাতে বাজেট বৃদ্ধিসহ  বিভিন্ন দাবীর কথা উল্লেখ করেন। আলোচকরা আরও বলেন, পিরোজপুর জেলা একটি দূর্যোগপূর্ন ও অবহেলিত জনপদ। প্রাকৃতিক দূর্যোগ যেমন, বন্যা, ঘূর্নিঝড়, নদী ভাঙ্গন, জলোচ্ছাস এই এলাকার নিত্য দিনের সঙ্গী। তাই এই জেলার উন্নয়নের জন্য আসন্ন জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ রাখার দাবী উত্থাপন করা হয়। পরে শুভ নববর্ষ হালখাতা ক্যাম্পেইন নামে একটি ব্যানারে অংশগ্রনকারীরা তাদের মতামত লিপিবদ্ধ করেন। গণতান্ত্রিক বাজেট আন্দোলন এর সহায়তায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। সহযোগী হিসেবে কাজ করে পিরোজপুর গণ উন্নয়ন সমিতি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial