প্রধান সূচি

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে পাইলিং নদী গর্ভে

চিতলমারীতে চরম ঝুঁকিতে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক

বাগেরহাটের চিতলমারীতে এবার ঘূর্ণিঝড় ফণীর আঘাতে আবারও শৈলদাহ বাজার সংলগ্ন মধুমতির নদীর ভাঙ্গনে চরম ঝুঁকিতে রয়েছে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহা সড়ক। ভাঙ্গন কবলিত স্থানে ইতোপূর্বে বাশ দিয়ে পার্কো পাইলিং করা হলেও ঘূর্ণিঝড় ফণীর আঘাতে তা নদীতে বিলীন হয়েছে গেছে। প্রাথমিকভাবে ভাঙ্গন কবলিত স্থানে বালুর বস্তা ফেলা হলেও ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করলে যে কোন মুহুর্তে ক্ষতিগ্রস্থ সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।

স্থানীয় কলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শেখ জানান, শনিবার ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভাঙ্গন কবলিত স্থানের পাইলিং নদীতে বিলীন হওয়া ঝুঁকি পূর্ণ হয়ে পড়ে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহা সড়কের কিছু অংশ। বিষয়টি ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও কলাতলা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ভাঙ্গন কবলিত স্থানে ৩ হাজার বালুর বস্তা ফেলার ব্যবস্থা করা হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান, জানান ভাঙন কবলিত স্থানে প্রাথমিক ভাবে বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। ভাঙ্গন কবলিত স্থানে স্থায়ী ভাবে পাইলিং করার জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করে ঠিকাদার মনোনীত করা হয়েছে। চলতি মাসের মধ্যেই কাজ শুরু হবে।

চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, ভাঙ্গনের বিষয়টি তিনি অবগত নন। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। চলতি মাসেই ভাঙ্গন কবলিত স্থানে স্থায়ী পাইলিং করার কথা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial