প্রধান সূচি

ঘূর্ণিঝড় ফণী’র কারণে আশ্রয় কেন্দ্রে আসা অসুস্থ রোগীদের রিকের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ঘূর্ণিঝড় ফণী’ কারণে আশ্রয়কেন্দ্রে আসা অসুস্থ হয়ে পড়া রোগীদের বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় শারিকতলা ইউনিয়নে “দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচি” বাস্তবায়ন চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার কেশরতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘূর্ণিঝড় ফণী থেকে বাচাঁর জন্য অত্র এলাকার বিভিন্ন বয়সের মানুষে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে অসুস্থ হয়ে পড়েন তাদেরকে জরুরীভাবে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ প্রদানের মাধ্যমে সুস্থ করে তোলা হয়।
রোগী দেখেন পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য)।
রিক এর জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের সময় আশ্রয় কেন্দ্রে উপস্থিত ছিলেন রিক এর এজিএম মো. নাসির উদ্দিন, শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান রাজু, কেশরতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা, রিক’র “সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী” সৈয়দ ওয়াহিজুর রহমান, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শুভজিত মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক নুরে জান্নাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial