প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ধর্ষনের আসামিদের গ্রেফতারের দাবীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়ায় দশম শ্রেণির স্কুল ছাত্রী (১৬)কে গণধর্ষন মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

শুক্রবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ৩০ নভেম্বর দুপুরে মিরুখালী স্কুল এন্ড কলেজ থেকে ছাত্রীটি বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত স্থানীয় বখাটে  সাইফুল, নাজমুল, শাওন এবং ইসমাইল একটি ঘরে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের অশ্লীল চিত্র মোবাইলে ভিডিও করে। পরে ওই ছাত্রীকে ভিডিও চিত্র মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আবার ধর্ষণের চেষ্টা চালায়। এতে স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে চলতি বছরের ১ মার্চ ৪ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ এ মামলার আসামী ইসমাইল জোমাদ্দার (২০)কে গ্রেফতার করলেও অন্য তিনজন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ইসমাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

এদিকে, মামলা দায়ের দুই মাস অতিবাহিত হলেও এ মামলায় জড়িত থাকা অন্য তিন আসামীকে পুলিশ গ্রেফতার না করায় এলাকাসহ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষেভের সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ওই স্কুল ছাত্রীর মা ও মামলার বাদি অভিযোগ করেন, গ্রেফতারকৃত ইসমাইলের বাবা এমাদুল খলিফা ও আসমি নাজমুল মামলা তুলে না নিলে তাকে এসিড মারার হুমকি দিচ্ছে।

ছাত্রীটির হতদরিদ্র বাবা জানান, বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করায় স্থানীয় যুবলীগ নেতা লাভলু তালুকদার ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে লোক জনের উপস্থিতিতে উত্যক্ত করে এবং বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial