Friday, May 3rd, 2019
পিরোজপুরে ২৫ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ॥ নদীতে পানি বৃদ্ধি
ঘূর্ণিঝড় ফণি’র আঘাত হানার আতঙ্কে পিরোজপুর জেলার ৭টি উপজেলার বিভিন্ন সাইক্লোন শেল্টারে প্রায় ২৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল থেকে এসব মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টারগুরোতে আশ্রয় নেয়। জেলা ও উপজেলা ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে নারী-শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশী। সন্ধ্যার পরেও মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে বলে জানা গেছে। বঙ্গোপসাগরের কাছাকাছি মঠবাড়িয়া উপজেলার ৫৪টি আশ্রয় কেন্দ্রে সর্বাধিক সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে। বলেশ^র নদীর মাঝেরচরে দুইটি সাইক্লোন শেল্টারসহ মঠবাড়িয়া উপজেলার খেতাচিড়া, কচুবাড়িয়া, উলুবাড়িয়া, খেজুরবাড়িয়া এলাকার লোকজন সাইক্লোন শেল্টারেবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত ॥ গাছের চাপায় নিহত-১
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বাগেরহাটের শরণখোলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলার বগী ও সাতঘর গ্রাম প্লাবিত হয়েছে। ওই গ্রামের অনেকেই ঘরবাড়ি ছেড়ে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে সাইক্লোন সেল্টারসহ নিরাপদস্থনে আশ্রয় নিতে শুরু করেছেন। শুক্রবার সকাল থেকে বলেশ্বর নদীর পানি বাড়তে থাকলে শুক্রবার দুপুরে পানির ¯্রােতের চাপে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ ফোল্ডারের বেড়িবাঁধ ভেঙ্গে বগী, সাতঘর এলাকার লোকালয়ে পানি ঢুকে ঘরবাড়ি প্লাবিত হয়। ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে সকাল থেকেই বাগেরহাটে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও মেঘের গর্জন শোনা গেছে। এদিকে, গাছ পড়েবিস্তারিত পড়ুন
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ভান্ডারিয়ার ব্যবসায়ী এমাদুল সিকদারসহ নিহত-২
বাগেরহাটের ফকিরহাটে দিগন্ত পরিবহন বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে পিরোজপুরের ভান্ডারিয়ার পৌর শহরের লক্ষ্মীপুরা গ্রামের ব্যবসায়ী এমাদুল সিকদার (৫০) ও ঝালকাঠীর রাজাপুর উপজেলার কানুদাস কাঠী গ্রামের জামাল খান (৩০) নিহত হয়েছেন। এ সময় ফিটু সিকদার (পেশকার) নামে আরও এক যাত্রী গুরুতর আহত অবস্থায় খুলনা ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকাল ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের ধাক্কায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়েবিস্তারিত পড়ুন
ইসলামী ষ্টেট নাম দিয়ে ইহুদীরা জঙ্গীবাদ করছে … গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ইসলাম একটি পরিপূর্ন জীবন বিধান। মানুষ যদি কোরআন সুন্নাহ’র ভিত্তিতে, রাসুলুল্লাহর নির্দেশিত পথে তার জীবনকে পরিচালিত করেন তাহলে কোন সংশয়, সংঘাত, সমস্যা, বিপদ-আপদ তাকে পর্যুদস্থ করতে পারে না। সমাজে কোন হানাহানিও হতে পারে না। পৃথিবীতে অনেক মহা মনিষী জন্ম নিয়েছেন তারা কেউই চিরদিন পৃথিবীতে থাকতে পারেন নি, পৃথিবীর সবচেয়ে ধনী রয়েছেন যারা অনেক কিছু আবিস্কার করেছেন তারা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারেন নি। আমরা কেইই চিরদিন বেঁচে থাকবো না। আমাদের সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যু নিশ্চিত শুধু সময়টা অনিশ্চিত।বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্রকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ
জেলার ভান্ডারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার নদমুলা শিলায়কাঠী ইউনিয়নের দারুলহুদা গ্রাম থেকে স্থানীয় দারুলহুদা আল-গায্যালী সিনিয়র কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শেণিতে পড়–য়া হাবিবুল্লাহ বাবু (১৩) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে। হাবিবুল্লাহ দারুলহুদা গ্রামের জেলে আ. খালেকের তৃতীয় ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাবিবুল্লাহ সহপাঠিদের সাথে গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে বিকেলে বাড়ী থেকে বের হয়ে সন্ধ্যার পরেও ফিরে না আসায় বহু খোঁজাখুঁজির পরে স্বজনরা মৃতের বাড়ি সংলগ্ন কচাঁ নদীর তীর লাগোয়া একটি বাগানে দুই হাত পেছন দিকে বাঁধা এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো সুপারী গাছের সাথে বাঁধাবিস্তারিত পড়ুন
মোংলার কাছাকাছি ঘূর্ণিঝড় ফণী
ভারতেও ওড়িশায় আঘাত হানার পরে তীব্র গতিসম্পন্ন ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর মধ্যে বর্তমানে ফণী মোংলা বন্দর থেকে সবচেয়ে কম দূরত্বে অবস্থান করছে। এটি আজ শুক্রবার রাতে বাংলাদেশের খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অধিদফতরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের উপ-পরিচালক আয়েশা খাতুন। তিনি বলেন, ‘এই অতি প্রবল ঘুর্ণিঝড় ফণী, উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে, আজকে সকাল ৯টায় ভারতের পুরীর কাছ দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম শুরু করেছে। এইবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ধর্ষনের আসামিদের গ্রেফতারের দাবীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়ায় দশম শ্রেণির স্কুল ছাত্রী (১৬)কে গণধর্ষন মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শুক্রবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ৩০ নভেম্বর দুপুরে মিরুখালী স্কুল এন্ড কলেজ থেকে ছাত্রীটি বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত স্থানীয় বখাটে সাইফুল, নাজমুল, শাওন এবং ইসমাইল একটি ঘরে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের অশ্লীল চিত্র মোবাইলে ভিডিও করে। পরে ওই ছাত্রীকে ভিডিও চিত্র মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আবারবিস্তারিত পড়ুন
