ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ভান্ডারিয়ার ব্যবসায়ী এমাদুল সিকদারসহ নিহত-২
বাগেরহাটের ফকিরহাটে দিগন্ত পরিবহন বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে পিরোজপুরের ভান্ডারিয়ার পৌর শহরের লক্ষ্মীপুরা গ্রামের ব্যবসায়ী এমাদুল সিকদার (৫০) ও ঝালকাঠীর রাজাপুর উপজেলার কানুদাস কাঠী গ্রামের জামাল খান (৩০) নিহত হয়েছেন। এ সময় ফিটু সিকদার (পেশকার) নামে আরও এক যাত্রী গুরুতর আহত অবস্থায় খুলনা ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার সকাল ৮টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের ধাক্কায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এমাদুল সিকদার এবং হাসপাতালে নেওয়ার পথে জামাল খান মারা যান।
Please follow and like us:
« ইসলামী ষ্টেট নাম দিয়ে ইহুদীরা জঙ্গীবাদ করছে … গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম (পূর্ববর্তি সংবাদ)
