ইন্দুরকানীতে শিক্ষার্থীদের মাদক প্রতিরোধে সাইকেল র্যালী
“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে জেলার ইন্দুরকানীতে শিক্ষার্থীদের মাদক প্রতিরোধে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাইর উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় মাদক প্রতিরোধে এ সাইকে র্যালী অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ স্লোগান লেখা টি-শার্ট ও ক্যাপ পরে সাইকেল র্যালীতে অংশগ্রহন করে।
সাইকেল র্যালিটি ইন্দুরকানী থানার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে শেষ হয়।
উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার ৭৫ জন শিক্ষার্থী এ সাইকেল র্যালীতে অংশগ্রহন করেন। র্যালীর উদ্বোধন করেন পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব, ডাক দিয়ে যাইর প্রোগ্রাম অফিসার মানসুরা সাথী, ডাক দিয়ে যাইর ইন্দুরকানী শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রমুখ।
