প্রধান সূচি

নাজিরপুরে তথ্য অধিকার আইনের প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের নাজিরপুর উপজেলা উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আকতারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন তথ্য কমিশনের প্রতিনিধি সাবেক অতিরিক্ত সচিব মো. মুহিদুল হোসেইন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দিগবিজয় হাজরা, নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিবগণ অংশ নেন।

সভায় প্রধান অতিথি বলেন, তথ্য পাওয়া দেশের সব জনগণের অধিকার। তাই বর্তমান সরকার এ আইন বাস্তবায়নে কাজ করছে। আইনটি বাস্তবায়ন হলে জনগণের সঙ্গে সরকারের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। একইসঙ্গে এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দপ্তরগুলোর কার্যক্রমে জবাবদীহিতা নিশ্চিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial