প্রধান সূচি

বাংলাদেশ শিক্ষক সমিতি কাউখালী শাখার সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কাউখালী শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে  কাউখালী এস.বি সরকারী বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক সম্মেলন উদ্বোধন করেন।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি কিরন চন্দ্র হালদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জোমাদ্দার, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অমল চন্দ্র মন্ডল, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন মাহামুদ প্রমুখ।

সম্মেলনে কাউখালীর হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র হালদারকে সভাপতি ও আইরণ জয়কুল এম.এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial