মঠবাড়িয়ায় ট্রাফিক পক্ষ পালিত
মঠবাড়িয়ায় জননিরাপত্তা বিধান, সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনসচেতনা সৃষ্টি করার লক্ষ্যে ট্রাফিক পক্ষ-২০১৯ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশের আয়োজনে পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মটর শ্রমিকদের সমন্বয়ে থানা থেকে একটি র্যালীটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভার সম্মুখ সড়কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল হাসান মোস্তফা স্বপন, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, ওসি (তদন্ত) মাজাহারুল আমিন (বিপিএম), প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপ-পুলিশ পরিদর্শক হেমায়েত হোসেন প্রমুখ।
Please follow and like us:
« নুসরাত হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীর শীতল পাটির কারিগরদের দুর্দিন »
