প্রধান সূচি

এডভোকেট এম এ মান্নান আর নেই ॥ গণপূর্ত মন্ত্রীর শোক প্রকাশ

পিরোজপুরের এককালীন প্রগতিশীল রাজনৈতিক নেতা মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আইনজীবি, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক জেলা উদীচী’র সভাপতি এডভোকেট এম এ মান্নান আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছি ৭৬ বছর। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় টাউন ক্লাবে বসে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

  • এম এ মান্নান সচেতন নাগরিক কমিটি (টিআইবি), নাটাব, জেলা উদীচি’র সভাপতিসহ পিরোজপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি, টাউন ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক, রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সম্পাদক, শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সহ সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও এক সময় কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে।
    শোক প্রকাশ
    এডভোকেট এম এ মান্নানের মৃত্যুতে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক বর্ণাঢ্য জীবনের অধিকারী মরহুম মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর পরিবার ও পিরোজপুরের সমাজ এ শূন্যতা পূরণে সক্ষম হোক আল্লাহতালা এই শক্তি দান করুক।
    এম এ মান্নানের মৃত্যুতে আরও যারা শোক জানান তারা হলেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক গোলাম মাওলানা নকীব, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial