প্রধান সূচি

মঠবাড়িয়ায় অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার ॥ অপহরণকারী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহৃত এক ছাত্রীকে ৩৮ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঠবাড়িয়া থানার এস আই মো. বশির আহমেদ ঢাকার দারুস সালম থানা পুলিশের সহায়তায় শনিবার ওই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী বেল্লালকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঘোপখালী গ্রামের বেল্লাল হোসেন কিশোর নামের এক যুবক বড় মাছুয়া হাই ইনস্টিটিউট থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী হিন্দু সম্প্রদায়ের বনানী মজুমদার (১৬) নামে এক ছাত্রীর সাথে নাম পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২০ মার্চ ওই ছাত্রী বাড়ি থেকে মামা বাড়ি যাওয়ার পথে বেল্লাল মঠবাড়িয়ার বড় মাছুয়া সড়কে বসে অজ্ঞাতনামা ৬/৭ জনের সহায়তায় ওই ছাত্রীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা জলধর মজুমদার বেল্লালকে প্রধান আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার সূত্র ধরে শনিবার ঢাকার দারুস সালাম থানা সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিয্ক্তু বেল্লালকে আটক করে মঠবাড়িয়ায় নিয়ে আসে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, আটক বেল্লালকে রবিবার আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া ভিকটিম ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial