গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে নাজিরপুরে দোয়া মাহফিল
গৃহয়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র পিতা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখের মৃত্যুতে পিরোজপুরের নাজিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রীর মেঝো ভাই আলহাজ শেখ মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, নাজিরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কাশেম খান, জেলা শিক্ষক সমিতি সভাপতি সুখরঞ্জন বেপারী, নাজিরপুর প্রেসক্লাব সভাপতি এইচ এম লাহেল মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিমা রানী ও সহকারী শিক্ষক লুৎফুন্নেছা বেগম, বিরেন্দ্র নাথ মজুমদার, গৌরঙ্গ লাল হালদার প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল গৃহয়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র পিতা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখ বার্ধক্যজনিত কারণে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
