প্রধান সূচি

মঠবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও পুষ্টি উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার, মনিরুজ্জামান, ডা. প্রিয়ঙ্কা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা. সানাউল মোর্শেদ, সাংবাদিক মজিবর রহমান, ইশরাত জাহান মমতাজ প্রমুখ।

জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গূরুত্ব দেয়ার লক্ষ্যে এবছর পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’। দীর্ঘ ১৯ বছর পর এ বছর পালিত হচ্ছে পুষ্টি সপ্তাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উদ্যোগে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে এই সপ্তাহ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial