প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষে হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল আহম্মেদ খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, খাদ্যের পাশা পাশি পুষ্টির দিকে নজর দিতে হবে। সুস্বাস্থ্য গঠনের জন্য পুষ্টির বিকল্প নেই। তাই বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। ২৩ এপ্রিল হতে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial