প্রধান সূচি

গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পিতা আব্দুল খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য শ. ম. রেজাউল করিম (এমপি)’র পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আছর পিরোজপুর রোজ গার্ডেন রেস্তোরায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার,

পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকেীশলী সুশান্ত রঞ্জন রায়, পিরোজপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, মন্ত্রীর বড় ভাই মো. নজরুল ইসলাম, পিরোজপুর চেম্বার অব কমার্স সভাপতি মো. মশিউর রহমান মহারাজ, পিপি এডভোকেট খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু, সাবেক সভাপতি মাহামুদ হোসেন, এ কে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, এস এম রেজাউল ইসলাম শামীমসহ পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ, পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু এবং অনুষ্ঠান পরিচালনা করেন পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন ও পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ। দোয়া পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা আব্দুল খালেক।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial