প্রধান সূচি

২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ইন্দুরকানীতে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই

ইন্দুরকানীতে এক কৃষকের বসতঘর পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বুধবার গভীর রাতে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আশ্রাফ আলী ফরাজীর বসতঘরটি নিমিশেই পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে ঘরে থাকা নগদ ৭ লক্ষাধিক টাকা, চাল, ধান, দলিলপত্র, আসবাবপত্র ও প্রয়োনীয় কাগজপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান ও ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা ঘটনা স্থল পরিদর্শন করেন এবং তাদেরকে সর্বাত্তক সহযোগীতা করার আশ্বাস দেন।

এসময় উপজেলা চেয়ারম্যান জানান, অগ্নিকান্ডের ঘটনায় ওই কৃষকের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial