নুসরাত হত্যার বিচারের দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন
ফেনিতে মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভা-ারিয়া উপজেলা শাখার উদ্যোগে ভা-ারিয়ায় বুধবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
এ সময়ে ছাত্র ইউনিয়ন উপজেলা সভাপতি শাহানা আক্তার মুন্নির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইরিন জাহান, জিনাত আরা, পিংকি দাস, মাইশা আক্তার, সাবেক ছাত্র নেতা মো. জাহিদুল আলীম সেলিম প্রমূখ। এসময় বক্তারা সরকারের কাছে দ্রুত ধর্ষক সিরাজের ফাঁসির দাবি জানান।
সংগঠনটি এ কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে এ প্রতিবাদের শুরু করে।
