ইন্দুরকানীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন
ইন্দুরকানীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এ সময় র্যালীতে অংশগ্রহন করেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষ, ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. লতিফ হাওলাদার, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বসাধারণ।
এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের সাথে মিল রেখে এ উপজেলায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। ১৬ এপ্রিল থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ চলবে।
