চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমে বাৎসরিক মহাযজ্ঞ অনুষ্ঠান
বাগেরহাটের চিতলমারীতে পুণ্যভূমি গঙ্গাচন্নায় অশ্বিনী সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এ বছরও দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত-দর্শনার্থীদের অংশগ্রহণে শুরু হয়ে মহোৎসব ও মহা যজ্ঞানুষ্ঠান। মঙ্গলবার অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।
অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি ও বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও পার্শ্ববর্তী দেশ ভারতসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দ এ মহোৎসবে অংশগ্রহণ করেন।
এছাড়া, অনুষ্ঠানের শেষ দিন বুধবার বাগেরহাট জেলা প্রশাসক তপন বিশ্বাস, পুলিশ সুপার পংকজ কুমার রায়, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার হরতালকার, নব নির্বাচিত চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করার কথা রয়েছে।
