প্রধান সূচি

বাগেরহাটে মাইটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটে আলোচনা সভা ও কেককাটার মধ্যে দিয়ে মাইটিভি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল বাকী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

আলোচনা সভা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহদাত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন, হেদায়েত হোসেন লিটন প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে মাইটিভি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়।

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “মাই টিভি’র” সমৃদ্ধি কামনাসহ দেশের কল্যানে মাই টিভি’ আগামী দিনেও কাজ করবে, এগিয়ে নিয়ে যাবে দেশ, সভায় বক্তারা এ আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাই টিভি জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial