প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার দুপুরে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। ওজনে কম দেয়া, পণ্যের গায়ে মূল্য না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার আইনে পৌর শহরের সাতক্ষীরা ঘোষ ডেয়ারি, সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, নাসিম স্টোর, ইয়াসিন এন্টারপ্রাইজ ও রাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial