Thursday, April 11th, 2019
মঠবাড়িয়ায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার দুপুরে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। ওজনে কম দেয়া, পণ্যের গায়ে মূল্য না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার আইনে পৌর শহরের সাতক্ষীরা ঘোষ ডেয়ারি, সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, নাসিম স্টোর, ইয়াসিন এন্টারপ্রাইজ ও রাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চাকরি স্থায়ীকরণের দাবীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন
ইন্দুরকানীতে চাকরি স্থায়ীকরণের দাবীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে এ উপজেলায় ন্যাশনাল সার্ভিসে কর্মরত যুবক ও যুব নারীরা অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি এস. এম মনিরুজ্জমান সিকদার, সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান (শামীম), সাংগঠনিক সম্পাদক মো. জসীম মীর প্রমুখ। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ন্যাশনাল সার্ভিস জাতীয় করণের দাবি করেন। তারা আরও বলেন, আমরা ২ বছর পরবিস্তারিত পড়ুন
কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কচাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনি ভুষন পাল জানান, জাটকা মাছ নিধন প্রতিরোধকল্পে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলেরা যাতে এই নিষিদ্ধ সময়ে নদীতে নেমে জাটকা ইলিশ নিধন করতেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত জান্নাতিকে বাঁচাতে পিতার আকুতি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত জান্নাতি আক্তার (৪)কে বাঁচাতে এগিয়ে আসার জন্য সকলের কাছে আকুতি জানিয়েছেন শিশুটির দরিদ্র পিতা। শিশুটির পিতা জামাল হাওলাদার উপজেলার বড়মাছুয়া বাজারে রিক্সা গ্যারেজে কাজ করেন। হতদরিদ্র জামাল হাওলাদার জানান, এক বছর পূর্বে তার মেয়ে জান্নাতি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালের চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঔষধ খাওয়ান। সম্প্রতি জান্নাতি বেশী অসুস্থ হয়ে পড়লে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জান্নাতির ব্লাড ক্যান্সার হয়েছে বলে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শবিস্তারিত পড়ুন
চিতলমারীতে স্কুল ভবন রক্ষার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খড়িয়া-আড়–লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে খাল খনন করায় স্কুল ভবন কাম সাইক্লোন শেল্টার চরম ঝুঁকিতে রয়েছে। অব্যাহত ভাঙ্গনের কবল থেকে স্কুল ভবনটি রক্ষার দাবীতে বুধবার দুপুরে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দিনসহ স্থানীয় নের্তৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে স্কুল ভবন রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রসাদ দাস জানান, সম্প্রতি স্কেভটর মেশিন দ্বারা স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিখালী খাল খনন করায় ভবনটিবিস্তারিত পড়ুন
৫ বছর পর বুদ্ধি প্রতিবন্ধি কাকলী ফিরে পেল মা বাবা
সাংবাদিকের সহায়তায় ৫ বছর পর মা বাবাকে ফিরে পেল বুদ্ধি প্রতিবন্ধি রাহিলা আকতার (২৫)। জানা গেছে, পথ ভুলে ২০১৪ সালের জুন মাসে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিরঘা গ্রামের আ. সাত্তার শেখের মেয়ে রাহিলা আকতার মাথায় একটু সমস্যা থাকায় বাড়ী থেকে নিখোঁজ হয়ে যায়। কিন্তু অভিভাবকরা দীর্ঘদিন খুঁজেও তাকে পায়নি। গত মঙ্গলবার রাতে ঝড়ের সময় ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী গ্রামের ইয়াছিন হাওলাদারের সামনে অপরিচিতা মেয়েটি পরলে সে বাড়ীতে নিয়ে তার মায়ের কাছে রাখে। পরদিন বুধবার বিকেলে মেয়েটিকে একই গ্রামের সাংবাদিক আহসানুল ছগিরের কাছে নিয়ে গেলে তার কাছে নিজের নাম, পিতা মাতার নামসহ বাড়িরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় তিন লাখ টাকান বাগদা রেণু লুট
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া ব্রিজ নামক স্থানে এক দল যুবক তিন লাখ টাকার বাগদা রেণু লুট করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, আমি লোক মুখে বিষয়টি শুনেছি। তিনি বলেন, বাগদা রেণু ধরা ও বিক্রি করা অবৈধ। আমার মনে এ জন্য যাদের রেণু তারা থানা পুলিশের কাছে অভিযোগ দেন নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়ার চরখালী ও উত্তর হেতালিয়া গ্রামের একদল বখাটে যুবক খুব বৃহস্পতিবার সকালে বাগদার বিপুল পরিমান রেণু লুট করে নেয়। এক শ্রেনির ব্যবসায়ী প্রতিদিন পাথরঘাটা ও মঠবাড়িয়া থেকে বাগদা রেণু কিনেবিস্তারিত পড়ুন
মোংলায় ২ শ্রমিকের লাশ উদ্ধার
ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবির ঘটনায় নিখোঁজ ৩ শ্রমিকের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এ লাশ দুটি উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন, মোংলা উপজেলার উত্তর মালগাছি গ্রামের মোসলেম শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৫০) ও খুলনার লবনচোরা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জুয়েল (৩৫)। ফায়ার সার্ভিসের ডুবরি মো. ফরিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল বেসক্রিক এলাকায় ডুবে যাওয়া লঞ্চের মধ্য থেকে নিখোঁজ ক্রেন ড্রাইভার মো. শাহ আলম (৪৫)বিস্তারিত পড়ুন
মোংলায় গলাকাটা লাশ উদ্ধার
ঝড়ের কবলে পড়ে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে চালানো অভিযানের সময় মোংলার পশুর নদীর হারবাড়িয়া এলাকার চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের হারবাড়িয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, লঞ্চ ও বার্জ ডুবে পশুর নদীতে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সকাল থেকে হারবাড়িয়া এলাকায় অভিযার চালানো হয়। এসময় হারবিড়য়া এলাকার চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
