প্রধান সূচি

ঝড়ের কবলে পড়ে মোংলায় লঞ্চ ও বার্জ ডুবি ॥ ৩ শ্রমিক নিখোঁজ

বাগেরহাটের মোংলায় ঝড়ের কবলে পড়ে মঙ্গলবার মোংলা বন্দরের পশুর চ্যানেলের বেসক্রিক এলাকায় একটি লঞ্চ ও একটি মালবাহী বার্জ ঢুবে গেছে। এতে বার্জের ৩ শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার রাতে তারা নিখোঁজ হওয়ার পর বুধবার সকাল ১০টা থেকে ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স।

খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো. মাসুদ কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে এমএল আকতার লঞ্চ ও এমবি হারড্ডা নামক বার্জটি ডুবে যায়। এ সময় লঞ্চে থাকা খুলনা ট্রেডার্সের ক্রেন ড্রাইভার মো. শাহালম ও বার্জে থাকা নিরাপত্তা প্রহরী মো. লতিফ এবং মো. হেমায়েত নদীতে পড়ে নিখোঁজ হয়।  তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial