প্রধান সূচি

Wednesday, April 10th, 2019

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র  পিতা বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক  মো. আব্দুল খালেক শেখের মৃত্যুতে পিরোজপুরের নাজিরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ আছর মন্ত্রীর নিজ গ্রামের বাড়ি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ছাড়াও উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, মো. আখতার হোসেন, রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধানবিস্তারিত পড়ুন


আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কৃষকের মুখে হাসি থাকে …. গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের কৃষকদের মুখে হাসি থাকে। তারা বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ পায়। কৃষক বান্ধব এ সরকারের চেষ্টায় আজ এদেশ  খাদ্যে স্বয়ং সম্পূর্ন। আর খালেদা জিয়ার আমলে কানসার্টে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। টাকা দিয়েও কৃষকরা সার পাননি। আজ বুধবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, নাজিরপুর একটি কৃষি নির্ভর উপজেলা। এখানে কৃষি উৎপাদিত পণ্যেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় সুবিধা দেয়ার নামে অর্থ আদায় ॥ একজনকে অব্যাহতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান এইচএসসি পরীক্ষায় সাফা ডিগ্রী কলেজ কেন্দ্রের শিক্ষার্থীদের নকলসহ বাড়তি সুবিধা দেয়ার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠছে কেন্দ্রের আহবায়কের বিরুদ্ধে। ফলে ওই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী ৭টি কলেজের ৭৪১ জন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, আমি কলেজের অধ্যক্ষ হলেও আমাকে না জানিয়ে এ কলেজের প্রভাষক এবং পাশর্^বর্তী বঙ্গবন্ধু কলেজের গভর্নিং বডি’র সভাপতি শাকিল আহম্মেদ প্রভাব খাঁটিয়ে পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়কয়ের দায়িত্ব নেন। সাফা ডিগ্রী কলেজ ও  সাফা মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যু কেন্দ্রের চলমানবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মাদ্রাসার কর্মচারী আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মাদ্রাসার ৪র্থ শ্রেনীর এক কর্মচারী আটক করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় মাদ্রাসার ৪র্থ শ্রেনীর কর্মচারী আবুজাফর তালুকদারকে আসামী করে ছাত্রীর পিতা ফিরোজ মৃধা বাদী হয়ে যৌন হয়রানীর অভিযোগে বুধবার ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, মঙ্গলবার উপজেলার পত্তাশী এস. দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর এক ছাত্রীকে মাদ্রাসার ৪র্থ শ্রেনীর কর্মচারী আবু জাফর তালুকদার চানাচুর দেয়ার সময় হাত ধরে। পরে বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোচনা হলে বুধবার স্থানীয়রা ওই কর্মচারীকে মাদ্রাসার অফিসকক্ষ থেকে বের করে মারধর করে এবং তার বিচার দাবীবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার দায়ে বৃদ্ধের ৭ বছরের কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার মামলায় মো. নবী হোসেন (৫৩) নামের এক বৃদ্ধকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান জনাকীর্ণ আদালতে রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নবী হোসেন মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে। মামলার বিবারণে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে স্বামী তার ছোট মেয়েকে নিয়ে টিকিকাটা মাদ্রাসার পাশ^বর্তী জামাল ফরাজীর বাড়ীতে দাওয়াত খেতে যায়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বর্ষ বরণে চলছে নানা প্রস্তুুতি

১৪২৫ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে আগামী ১ বৈশাখ (১৪ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হবে বাংলা নতুন বছর ১৪২৬। এ দিনটিতে অতীতের সব দুঃখ-জড়া, মান-অভিমান, জাতি, ধর্ম-বর্ণ  বিভেদ ভুলে আমরা খাটি বাঙালী এই মূল মন্ত্রে উদ্যাপন করা হবে। পিরোজপুরের ভান্ডারিয়ায় দিনটি উদযাপনের লক্ষে গত কয়েক দিন ধরে উপজেলা সদরের বেশ কিছু সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে নানা প্রস্তুুতি। “এসে হে বৈশাখ, এস হে” এই গানের শুরে নতুন পোষাকে ১ বৈশাখ রবিবার সকালে বের হবে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। আর ওই শোভাযাত্রাকে মনোমুগ্ধকর করতে শুধু ‘গানে গানে ই নয়’ থাকবে গ্রাম বাংলারবিস্তারিত পড়ুন


জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে স্মরকলিপি পেশ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার উদ্যোগে জাতীয় গণমাধ্যম সপ্তাহ (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকরিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট মো. শাহ আলম টুকু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সদস্য বাবুল সরদার, মোল্লা আব্দুর রব, মো. শওকত হোসেন, মঞ্জুরুল ইসলাম, আল আমিন খান সুমন, আব্দুল্লাহ আল ইমরান, মামুন আহম্মেদ, অরিন্দাম দেবনাথ, সোহাগ হাওলাদার, আবদুর রাজ্জাক চৌধরী প্রমুখ।


বাগেরহাটে বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু

বাগেরহাটে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে রেশমা আক্তার (১২) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার কচুয়া উপজেলার উত্তর কাকারবিল এলাকার রাস্তায় মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। রেশমা আক্তার কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণী ছাত্রী। সে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দত্তকাঠি গ্রামের ভ্যান চালক সাইফুল ইসলামের মেয়ে। বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর জানান, স্কুলে যাওয়ার পথে কচুয়া উপজেলার উত্তর কাকারবিল এলাকার রাস্তায় পৌঁছলে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত হলে রেশমা আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। বৃষ্টি থেমেবিস্তারিত পড়ুন


অস্বাস্থ্যকর পরিবেশে পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিক পরিচালনার অভিযোগ

নিয়মনীতি উপেক্ষা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাইকগাছায় সার্জিক্যাল ক্লিনিকের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। নিচে কাঁকড়ার ডিপো ও ড্রেনে নোংরা পানির অপরিচ্ছন্ন পরিবেশ আর উপরে দোতালায় সাজিক্যাল ক্লিনিক অবস্থিত। এমন পরিবেশে অবস্থিত ক্লিনিকের অপারেশনের রোগীদের চিকিৎসা সেবা অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। জানা গেছে, ইতিপূর্বে এ ক্লিনিকটিতে অবহেলা ও অপচিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় একাধিকবার ক্লিনিকটি বন্ধ করেছে খুলনার সিভিল সার্জন অফিস। সর্বশেষ ২০১৭ সালের ২৮ নভেম্বর ভারতী রানী মন্ডল অবহেলা ও বিনাচিকিৎসায় মৃত্যুবরণ করায় ক্লিনিকটি বন্ধ করা হয়। এছাড়া উপজেলার ক্লিনিকগুলোর বিরুদ্ধে সেবার নামে রোগীর সঙ্গে প্রতারণা ও গলাকাটা বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। এবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ভূমিসেবা সপ্তাহ পালিত

“রাখব নিষ্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ভূমি অফিস থেকে শহরে একটি র‌্যালী রেব করা হয়। পরে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে জনগণের মাঝে ভোগান্তিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারি কমিশনা (ভূমি) রিপন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের কানুনগো শেখ জামশেদ হোসেন, নাজির মো. রাসেল মিয়া, তহসিলদার ছাইয়েদুর রহমান, শিহাব হাসান, অনুতম দাস, এনায়েত হোসেন ও নিজামুদ্দিন প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial