Wednesday, April 10th, 2019
কাউখালীতে ভূমি সেবা সপ্তাহ পালিত
জেলার কাউখালী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালিটি ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, সার্ভেয়ার মো. আছাদুল্লাহ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
পিরোজপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক ভিডিও কনফারেন্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকাল ১০টায় সদর উপজেলার পূর্ব দুর্গাপুর বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপিংএ কানেকটিং হয়ে উপস্থিত দর্শক/শ্রোতাদের সাথে বক্তব্য রাখেন পিরোজপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পূর্ব দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জমান, দুর্গাপুর ইউপি সদস্য নারগিস জাহান নয়ন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটিবিস্তারিত পড়ুন
ঝড়ের কবলে পড়ে মোংলায় লঞ্চ ও বার্জ ডুবি ॥ ৩ শ্রমিক নিখোঁজ
বাগেরহাটের মোংলায় ঝড়ের কবলে পড়ে মঙ্গলবার মোংলা বন্দরের পশুর চ্যানেলের বেসক্রিক এলাকায় একটি লঞ্চ ও একটি মালবাহী বার্জ ঢুবে গেছে। এতে বার্জের ৩ শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার রাতে তারা নিখোঁজ হওয়ার পর বুধবার সকাল ১০টা থেকে ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স। খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো. মাসুদ কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে এমএল আকতার লঞ্চ ও এমবি হারড্ডা নামক বার্জটি ডুবে যায়। এ সময়বিস্তারিত পড়ুন
১০ই এপ্রিল এবং ঐতিহাসিক মুজিবনগর সরকার
১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানী সাংবাদিকদের কাছে তার ঐতিহাসিক ৬ দফা পেশ করেন। তখনই মূলত পাকিস্তানের উভয় অংশের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তারপর সেই জ্বালিয়ে দেওয়া আগুনকে নেভাতে আগরতলা ষড়যন্ত্র মামলাও তেমন কোন ফল দেয়নি। সেই আগুনে পুরোপুরি ঘি ঢেলে দেয় ১৯৭০ এর সাধারণ নির্বাচন। শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আশাবাদী ছিল হয়তো নিয়মতান্ত্রিকভাবেই ক্ষমতার হস্তান্তর হবে। কিন্তু আদতে তা হয়নি। ২৫শে মার্চ যেদিন গণপরিষদের অধিবেশন বসার তারিখ ইয়াহিয়া ঢাকা থেকে পালিয়ে পশ্চিম পাকিস্তানে চলে যান। ২৫শে মার্চ গভীর রাতে বাঙালির উপর নেমে আসে ইতিহাসের অন্যতমবিস্তারিত পড়ুন
