প্রধান সূচি

ইন্দুরকানীতে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মাদ্রাসার কর্মচারী আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে মাদ্রাসার ৪র্থ শ্রেনীর এক কর্মচারী আটক করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় মাদ্রাসার ৪র্থ শ্রেনীর কর্মচারী আবুজাফর তালুকদারকে আসামী করে ছাত্রীর পিতা ফিরোজ মৃধা বাদী হয়ে যৌন হয়রানীর অভিযোগে বুধবার ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার পত্তাশী এস. দাখিল মাদ্রাসার ৮ম শ্রেনীর এক ছাত্রীকে মাদ্রাসার ৪র্থ শ্রেনীর কর্মচারী আবু জাফর তালুকদার চানাচুর দেয়ার সময় হাত ধরে। পরে বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোচনা হলে বুধবার স্থানীয়রা ওই কর্মচারীকে মাদ্রাসার অফিসকক্ষ থেকে বের করে মারধর করে এবং তার বিচার দাবী করে। খবর পেয়ে ইন্দুরকানী থানার এস আই মোনমথ আহত কর্মচারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে যৌন হয়রানীর অভিযোগে ওই ছাত্রীর পিতা অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে মামলা করে।

অভিযুক্ত ৪র্থ শ্রেনীর কর্মচারী আবুজাফর তালুকদার জানান, মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী চানাচুর আনতে দিলে আমি তাকে চানাচুর এনে দিয়েছি। হাত ধরার মত কোন ঘটনা ঘটেনি।

ইন্দুরকানী থানার ওসি তদন্ত এ.এম মাহাবুবুর রহমান জানান, যৌন হয়রানীর অভিযোগে এক মাদ্রাসার কর্মচারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial